নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে কিশোরদের মধ্যে মার্বেল খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার (১৬ নভেম্বর) উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কিশোরকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।
নিহত কিশোর মোঃ শামিম (৬) গোপালপুর উপজেলার বন্দে হাদিরা গ্রামের মোঃ হাবিব মিয়ার ছেলে। এ ঘটনায় আটক হয়েছে ঘাতক মোঃ সুজন (১০)। সে একই এলাকার শামশুল হকের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায় , গত শনিবার দুপুরে নিহত শামীম ও আসামী সুজন দুজন মার্বেল দিয়ে খেলতে যায়। এই খেলাকে কেন্দ্র করে একে অপর জনকে ব্লেড বা ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবার সদস্যদের।
এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনর্চাজ মোস্তফিজুর রহমান বলেন , আসামী সুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।