ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯শে ডিসেম্বর। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে গত ৭নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনাপূর্বক প্রজ্ঞাপণ জারি করা হয়।
হঠাৎ করেই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়াতে প্রার্থীদের দৌড়-ঝাপের প্রতিযোগীতা ব্যাপকভাবে শুরু হয়েছে। সেই সাথে ভালো -মন্দ প্রার্থী নিয়ে চায়ের দোকানগুলোতে শুরু হয়েছে পানমুখো গুঞ্জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সারাদেশে ৫টি পৌরসভা, ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯শে ডিসেম্বর ইভিএম পদ্ধতিে অনুষ্ঠিত হবে। তার-ই অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া, সংগ্রামপুর, সন্ধানপুর, রসুলপুর ও লক্ষিন্দর ইউনিয়নে এই প্রথম মেশিনিং (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে যেমন নেতৃবৃন্দের দ্বারস্থ হচ্ছেন তেমনি মেম্বার প্রার্থীরাও পাড়ায় পাড়ায় শুরু করেছেন গণসংযোগ। কোন কোন ওয়ার্ডে আট থেকে দশজন প্রার্থীর নামও শোনা যাচ্ছে। উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এখন পর্যন্ত নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার কথা জানিয়েছেন।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী দলীয় মনোনয়ন পেতে ফজলুর রহমান মাষ্টার, ফিরোজ আহম্মেদ (টিটু) ও শফিকুল ইসলাম (শফি) জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়।
তাছাড়া, বর্তমান চেয়ারম্যান এজহারুল ইসলাম (মিঠু) ভূইয়া স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে জানান।
ভোটের হিসাব কষতে গিয়ে নানামুখী বক্তব্য পাওয়ার পাশাপাশি ঘাটাইলের আওয়ামীলীগ ও বিএনপি দল দুটোর নেতৃবৃন্দরা দুই গ্রুপে বিভক্ত থাকার কারনে সেই প্রভাব ইউপি নির্বাচনে পরতে পারে বলে কেউ কেউ মন্তব্য করছেন।
ধলাপাড়ায় জনসমর্থন বা ভোটের দৌড়ে কে এগিয়ে এ কথা জানতে গিয়ে জানা গেলো, নৌকা নিয়ে যে-ই আসুক তাকেই ভোট দেবো, এখানে ব্যক্তি মূখ্য বিষয় নয়।
আবার, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন, স্থানীয় নির্বাচনে দল-টল বড় কথা নয়, ভালো একজন ব্যক্তিকেই আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
