রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঘাটাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় ইসমাইল হোসেন (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকা

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ইসমাইল উপজেলার গুনগ্রামের বাবর আলীর ছেলে । তিনি সোমবার সকালে স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। এসময় মধুপুরগামী একটি মালবাহী কাভার্ডভ্যান পথচারী ইসমাইলকে চাপা দিয়ে উল্টে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়।

পরে নিহতের আত্বীয়স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular