ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের কর্না গ্রামে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ২জন কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এ দণ্ডাদেশ দেন। দন্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার মধ্যকর্না গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৯)নবরত্ন বাড়ী গ্রামের কোরবানীর আলীর ছেলে মোঃ জাকির হোসেন(৩০)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা জামুরিয়া ইউনিয়নের জাকির হোসেন ও সাদ্দাম হোসেন প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে কৃষি জমির টিপ সয়েল কাটেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে রাতেই ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুজন কে কারাদন্ড দেওয়া হয়।
