ঘাটাইলে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ 

ঘাটাইলে (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাংগাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজ মোড় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে এসে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হয় শত শত যাত্রীদের। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকে বেগবান করতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এদিকে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো বাঁধা দেওয়ার চেষ্টা করেনি পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীরা কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আঞ্চলিক সড়ক থেকে অবরোধ তুলে নেয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

 

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর