নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রঘাতে শান্তা আক্তার (১৭) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শান্তা উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের মো. রাজ্জাক আলীর মেয়ে। সে পোড়াবাড়ী ফাজিল মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্রী।
সোমবার (১৩ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা এ বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানান, শান্তা বাড়ির পাশের বান্ধবীদের সাথে চকে বৃষ্টির ভিজতে গেলে বজ্রঘাতে গুরুত্বর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।