বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু

ঘাটাইলে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে ছকিনা(৪৬)নামে এক গৃহবধু নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার জামুরিয়া ইউনিয়নে সাধুর গলগন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার কুদরত আলীর স্ত্রী।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে জামুরিয়া ইউনিয়নে ছখিনা বেগম মাঠে গরু আনতে যায়। এ সময় ঘটনাস্থলে তাকে পরে থাকতে দেখে এলাকাবাসী। সে সময় তার নাক কান দিয়ে রক্ত আসলে প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে

টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা শামলী ক্লিনিকে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular