Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বনের ভেতরে অনুমতি বিহীন করাতকল উচ্ছেদ

ঘাটাইলে বনের ভেতরে অনুমতি বিহীন করাতকল উচ্ছেদ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বনের ভেতরে ছাড়পত্র বিহীন করাতকল স্থাপনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে জাঙ্গালিয়া এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল রহমান ও ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল রহমান ও টাঙ্গাইল বনবিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন জানান, বন আইনে বনের ভেতরে কমপক্ষে ১০ কিলোমিটারের ভেতরে করাতকল স্থাপন নিষিদ্ধ। উপজেলার রসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মোঃ সোলায়মানের ছেলে মনিরুজ্জামান (৩৮) এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ বনের ভেতরে করাতকল চালাচ্ছেন। বিষয়টি বন বিভাগ কর্মকর্তা জানার পরে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল রহমান ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular