শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বাসের চাপায় পা হারালেন শিশু

ঘাটাইলে বাসের চাপায় পা হারালেন শিশু

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে বাসের চাপায় মিনহাজ (০৬) নামে এক শিশুর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই শিশু পাশ^বর্তী কালিহাতী উপজেলার সওদাঘরপাড়া গ্রামের জসিম সওদাঘর এর ছেলে।

আজ মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার হামিদপুর বাসস্টেন্ড এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির পিতা জসিম সওদাঘর স্থানীয় হামিদপুর বাজারে ফেরি করে খেলনা মালামাল বিক্রি করে। মঙ্গলবার বিকালে শিশুটি তার বাবার কাছে হামিদপুর বাজারে যাচ্ছিল।

এ সময় রাস্তা পারাপার হওয়ার সময় চলন্ত একটি বিনিময় বাস তাকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় স্থানীয় ব্যাবসায়ীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। বাসটির নাম্বার ঢাকা মেট্রো-ব, ১৪-৩৬৫৬। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular