ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.মাসুম(১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন এ ঘটনায় তার চাচা মোটরসাইকেল চালক আব্দুল কাদের গুরুতর আহত হয়।
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার মোঘলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম উপজেলার কাইজালীপুর দক্ষিণ পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মাসুম তার কাকার সাথে মোটরসাইকেল করে ঘাটাইল মাদ্রাসায় যেতে রওনা হয়েছিল। সে কুরআনের ২ পারার হাফেজ। কিন্তু পথিমধ্যে মোগলপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেলটির সাথে আরেকটি মোটরসাইকেলের মুমোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুম ও তার চাচা রাস্তায় পড়ে গেলে চলন্ত একটি হাইস গাড়ি মাসুমের উপর দিয়ে যায়।
স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মাসুম মারা যান ও তার চাচা আব্দুল কাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেন। পরে রাত ১০টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।