শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়ি আটক

ঘাটাইল থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়ি আটক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল সাগরদিঘী বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালীন সেলিম মিয়ার চায়ের দোকানের পেছনে খোলা জায়গায় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ১১ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ১১ জন জুয়াড়িকে রোববার বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদুর রহমান জানান, এলাকায় জুয়া ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular