Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। সম্মেলন উদ্বোধন করেন বাশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন।

বাশিস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার মো. শফিকুল ইসলাম, বাশিসের সাবেক সভাপতি মো. আবুল হাশেম আহমেদ ও মফিজুর রহমান তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

জহুরুল হক শামীমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আ. হাকিম, মধুপুর উপজেলার সভাপতি সাইফুল ইসলাম স্বপনসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তাগণ বিটিএর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোরালো দাবি জানান।

RELATED ARTICLES

Most Popular