সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল লাল মাটির পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৮০ হাজার টাকা জরিমানা 

ঘাটাইল লাল মাটির পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৮০ হাজার টাকা জরিমানা 

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাল মাটির পাহাড় কাটার দায়ে আজমত আলী নামে এক ইউপি সদস্যকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট ফারজানা ইয়াসমিন।

ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আজমত আলী উপজেলার গর্জনাবাড়ি এলাকায় ভ্যাকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে অবৈধভাবে লাল মাটির পাহাড় কাটছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় উপজেলা প্রশাসন। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘঁনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এসময় ইউপি সদস্য আজমত আলীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী তাকে এই জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular