বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘুষকাণ্ডে ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মচারীকে শোকজ

ঘুষকাণ্ডে ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দলিল সম্পাদন করতে ঘুষ লেনদেনের ঘটনায় ‘এক দলিলে ৭ লাখ টাকা ঘুষ, ফেরত চেয়ে উকিল নোটিশ’ শিরোনামে নিউজ টাঙ্গাইলে সংবাদ প্রকাশ হওয়ার পর ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মচারীকে শোকজ করা হয়েছে।

শোকশপ্রাপ্তরা হলেন—ভূঞাপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহায়ক জুয়েল রানা ও নকলনবিশ সিরাজুল ইসলাম সিরাজ। ইতোমধ্যে ওই দুইজন কর্মচারী শোকজের জবাব দিয়েছেন।

এর আগে, সংবাদে ওই দুই কর্মচারীর নাম থাকায় তাদের শোকজ করে উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ।

এদিকে, সংবাদ প্রকাশিত হওয়ার পরই অভিযুক্ত জুয়েল অন্য জায়গায় বদলি হয়ে গেছেন। এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নকলনবিশ সিরাজকে অফিস না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সংবাদ প্রকাশিশত হওয়ার পরই আমাদের দুইজনকে কারণ দর্শানোর নোটিশ হয়েছে। এছাড়া কয়েক দিন হলো ছুটিতে আছি।

এ ব্যাপারে ভূঞাপুর সাব রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ বলেন, একটি দলিল সম্পাদনের ঘটনায় সংবাদ প্রকাশ হয়। পরে ওই দুইজনের নাম আসায় তাদেরকে শোকজ করা হয়েছে। এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অফিস না করার নিদের্শ দেওয়া হয়েছে। শোকজ জুয়েল ইতোমধ্যে অন্য জায়গায় বদলি হয়ে গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular