কাঁদলে চোখে জল আসেনা
জলের পরিবর্তে রক্ত,
জানিনা এ কান্নার শেষ কবে
তোমাকে হারিয়ে এতোবার কেদেছি
শেষ হয়ে গেছে চোখের জল।
তাইতো —-
জলের পরিবর্তে আসে রক্ত,
তোমাকে হারানোর কথা
আর আমাকে মনে করতে হয় না
সর্বদা চোখের সামনেই
ভাসে তোমার স্মৃতি, তোমার ছবি।
আর রং তুলি দিয়ে নয়
চোখ থেকে ঝরা রক্ত দিয়েই
আকা হয় তোমার ছবি,
এখন কাঁদলে আর চোখে জল আসেনা
জলের পরিবর্তে আসে রক্ত।
