জাতীয় পতাকা হাতে নিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল 

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ র‌্যালি করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা’র সদস্যরা।

মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল ও র‌্যালিটি শুরু করেন।

পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে র‌্যালিটি শেষ করেন। এরপর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে দিন দিন চাল, ডাল, তেল, জ্বালানি তেল, গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। যা সাধারণত মানুষদের ক্রয় ক্ষমতার বাহিরে। তাই এসব জিনিসপত্রের দাম না বাড়িয়ে কমানোর জোর দাবি জানাচ্ছি’।

এছাড়া সমাবেশে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় জাতীয় জাগরণ গড়ে তোলোর দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের কর্মসূচিও পালন করেন তারা।

সমাবেশে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে সমাবেশ ও সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল সদর উপজেলা শাখা’র সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি নিপু সিদ্দিকী, সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সংগঠনের সদস্য হেমায়েত হোসেন হিমু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখা’র সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর