জি কে শামীম করোনা আক্রান্ত

কারাবন্দি প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। আর তাঁর পাহারার দায়িত্বে থাকা আট কারারক্ষীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

রাজধানীর নিকেতনে নিজ কার্যালয় থেকে গত ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদসহ জি কে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁর অফিস থেকে জব্দ করা হয় বিপুল টাকা ও বিদেশি মুদ্রা। সেই ঘটনায় র‌্যাব গুলশান থানায় অর্থপাচার ও মাদক আইনে মামলা করে। তখন থেকেই তিনি কারাবন্দি।

কারা সূত্র জানায়, জি কে শামীমকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। তিন-চার দিন আগে কারা কর্তৃপক্ষকে তিনি বুকে ব্যথা অনুভব করার কথা জানান। কারা চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগসংক্রান্ত সমস্যা দেখে তাঁকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। গত বুধবার তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর