শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরগায়েন মিউজিক ও লুইপা মিডিয়ায় জুলহাস গায়েনের পাঁচটি মৌলিক গান প্রকাশ

গায়েন মিউজিক ও লুইপা মিডিয়ায় জুলহাস গায়েনের পাঁচটি মৌলিক গান প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: প্রচলিত ফোক ঘরানার গান গেয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তরুণ শিল্পী জুলহাস গায়েন । সাংবাদিকতার মাঝে মাঝে মৌলিক গান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার । প্রতি বছর মৌলিক গানের ভুবনে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছেন এ শিল্পী। ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশনের ও বেতারের তালিকা ভুক্ত কয়েকজন স্বনামধন্য গীতিকারের গান সুর ও কন্ঠ দিয়ে আলোচনায় আসেন তিনি । ২০১০ সালে জুলহাস গায়েন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত হন। সে সখীপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সংবাদ এর সখীপুর প্রতিনিধি।

ধারাবাহিকতায় ১৭অক্টোবর  রোববার  গায়েন মিউজিক ও লুইপা মিডিয়ায় ইউটিউব চ্যানেলে “খাঁচার পাখিটা উড়িয়া যাবে” শিরোনামে পর্যায়ক্রমে ভিডিওসহ ৫টি মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে।

এ গান প্রসঙ্গে গীতিকার ও সুরকার এনামুল হক নিউজ টাঙ্গাইলেকে বলেন, গায়েনের কন্ঠে আমার লেখা ও সুরকরা এই প্রথম ৫টি মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে। গানগুলো লোক প্রচলিত সুরে। দেহ ও পরম তত্ত্ব মুলক চারটি এবং আধুনিক একটি। আশা করছি প্রিয় শ্রোতাদের ভালো লাগবে।

গান নিয়ে সঙ্গীত শিল্পী জুলহাস গায়েন বলেন , অনেক দিন ধরেই গান করছি। মৌলিক গান আগেও করেছি তবে এবার প্রথম ৫টি মৌলিক গান করছি । সুতরাং এই গান নিয়ে আশা, আকাঙ্ক্ষা আর উচ্ছ্বাসের কমতি নেই। মোশারফ হোসেন সেতুর সঙ্গীতে ও রাখাল রফিকের সার্বিক সহযোগিতায় আশা করছি সকল গানগুলো প্রিয় গানপ্রেমিকদের ভাল লাগবে এবং আমার ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা যোগাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular