মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারজেলা প্রশাসকের সাথে দেলদুয়ার উপজেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা

জেলা প্রশাসকের সাথে দেলদুয়ার উপজেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আক্তারের সভাপতিত্বে নবাগত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারন সম্পাদক আলহাজ্ব লায়ন এম শিবলী সাদিক, উপেজলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খা, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান, আট ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, গ্রাম্য পুলিশ সদস্য প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভুমি কর্মকর্তা মুনমুন জাহান লিজা। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের হাতে ক্রেস্ট ও ৪শ’ বছরের পূরনো প্রাচীন নিদর্শন আতিয়া জামে মসজিদের প্রতিকৃতি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসকের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি দেলদুয়ার উপজেলার উন্নয়ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। এবং টাঙ্গাইলের উন্নয়নে তাকে দৃষ্টান্ত মুলক ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular