সোমবার, মে ২৫, ২০২৬
Homeজাতীয়টাঙ্গাইলসহ ৩৬ জেলায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

টাঙ্গাইলসহ ৩৬ জেলায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলসহ ৩৬ জেলায় মঙ্গলবার রাত ১২টা থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা শুরু।

এ বিষয়ে ইতিমধ্যে মৎস্য বিভাগ জেলে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সভা, সমাবেশ, সচেতনতামূলক কর্মসূচী শেষ করেছে।

মৎস্য বিভাগের মতে উপকূলীয় জেলা সমূহ ও দক্ষিণাঞ্চল মিলে ৩৬টি জেলায় এ নিষেধাজ্ঞা থাকবে।

ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর. চাঁদপুর।

এছাড়াও কক্সবাজার, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি – এ ৩৬ জেলায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাত (১২টার পর থেকে) থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে।

একই সঙ্গে ইলিশ পাওয়া যায় এমন জলসীমায় এ সময়ে অন্যান্য সব ধরনের মাছ আহরণও নিষিদ্ধ ঘোষণা করা হয়ছে।

৩৬ জেলার ১৫২ উপজেলায় ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ পরিচালিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের মতো এ বছরও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নিয়েছে।

১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিশ রুলস, ১৯৮৫) অনুযায়ী নিষিদ্ধের এ সময় নির্ধারণ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা। অথবা উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular