নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল থেকে নিখোঁজের ১৪ দিন পর এক কিশোরীকে রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াছিন সাগর ও আঞ্জুমা হোসেন নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার তরিকুর রহমান জানান, টাঙ্গাইল সদরের সাবালিয়া এলাকা থেকে গত ২৯ সেপ্টেম্বর নিখোঁজ হয় ওই কিশোরী। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর সূত্র ধরে ঘটনার ছায়া তদন্ত শুরু করে ডিবি রমনা বিভাগ। পরে প্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান নিশ্চিত হয় ডিবি। সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।