শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলের গোপালপুরে পুরাতন পৌর মার্কেটে আগুন

টাঙ্গাইলের গোপালপুরে পুরাতন পৌর মার্কেটে আগুন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে গোপালপুর উপজেলায় পুরাতন পৌর মার্কেটে আগুন লেগেছে। এতে প্রায় আটটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাকলি সিনেমাহলসংলগ্ন পুরাতন পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাকলি সিনেমাহলসংলগ্ন পুরাতন পৌর মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাপড়, জুতা ও হার্ডওয়ারের আটটি দোকান পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular