ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্লা অংশে মহাসড়কের দুইলেনে সংস্কার কাজ চলায়। অন্য দুইলেন দিয়ে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করছে ফলে জীবনের চরম
ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে মির্জাপুরের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।
স্থানীয়রা জানান, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই মহাসড়ক পারাপার হয় সাধারণ মানুষ।
চারলেনে যানবাহন চলায় পারাপারে
জীবনের ঝুঁকি কম থাকলেও এখন দুইলেনে যানবাহন চলাচল করায় তাদের দূর্ভোগ চরমে আকার ধারণ করেছে। এই স্থানে দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস করার দাবি জানালেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। অথচ প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে স্থানীরা এবং মাঝে মাঝেই নিহতের ঘটনাও ঘটে।
স্থানীয় ছালাম বলেন, ” প্রতিদিন কয়েকবার করে রাস্তা পার হই, চার লেনে রাস্তা পারাপারের সুবিধা হলে এখন পারাপার হতে অনেক সময় লাগছে
এবং ঝুঁকিও বেশি ।
ছাফদার আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পংকজ দেবনাথ বলে, দুই পাশে থেকে যখন গাড়ী আসে তখন প্রচন্ড ভয় লাগে। জীবন হাতে নিয়ে পার হই।
ফাতেমা খাতুন জানান, মেয়েদের জন্য এই রাস্তা পারা হওয়া বেশি আরো বেশি কষ্টকর। কবে যে রাস্তার কাজ শেষ হবে !
(মতামত বিভাগের জন্য লেখা পাঠিয়েছেন শেখ নাসির উদ্দিন)
