নিউজ টাঙ্গাইল ডেস্ক: মানুষ মানুষের জন্য। এই প্রত্যয়কে সামনে রেখে বর্তমানে দেশে করোনাভাইরাস আতঙ্কের সময় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা- ময়মনসিংহ রোড,টাঙ্গাইল। গত ৩০ মার্চ সোমবার ওয়ালটন প্লাজার এই শাখা হতদরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম করে।
ধারাবাহিকভাবে মঙ্গলবারও তারা এ কার্যক্রম পরিচালনা করেন। দুস্থদের মাঝে চাল, তেল, ডাল, আলুর সমন্বয়ে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করছেন তারা।
এ সময় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা- ময়মনসিংহ রোড,টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক শামসুননাহার, সহকারী ব্যবস্থাপক আনিসুর রহমান ও অন্যান্য কর্মকর্ত- কর্মচারীবৃন্দ।
