রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানে ৪ প্রতিষ্ঠান সিলগালা

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানে ৪ প্রতিষ্ঠান সিলগালা

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অবৈধভাবে যত্রতত্র গড়ে উঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে ভ্রাম্যমা আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল পৌর শহরে এই অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- টাঙ্গাইল শহরের আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ক্লিনিক অ্যান্ড হাসপাতাল, মক্কা মদিনা ডিজিটাল ক্লিনিক অ্যান্ড হাসপাতাল ও সাবালিয়া ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনেস্টিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

সম্প্রতি গত ২৮ মে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩টি অবৈধ ক্লিনিক সিলগালাসহ ৩টি ক্লিনিককে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদন না থাকায় স্বদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক ও হাসপাতাল, আমানত ক্লিনিক অ্যান্ড হাসপাতালকে সিলগালা এবং দি সিটি ক্লিনিককে ২০ হাজার, কমফোর্ট হাসপাতালকে ৩০ হাজার ও ডিজি ল্যাব সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করে ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular