মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

টাঙ্গাইলে আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়।

এছাড়াও নৌকার পক্ষে নির্বাচন না করে বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচনে অংশ গ্রহণ ও সমর্থন করায় নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল ও জুরান আলী মণ্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোন্নাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজল হক ও সম্মানিত সদস্য মো. রফিককেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম সাক্ষরিত এক বহিষ্কারাদেশ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেম্বার মো. আব্দুল করিম নিশ্চিত করেছেন।

এ বহিষ্কারাদেশ বলা হয়েছে, বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নিকরাইল ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে অংশ গ্রহণ করা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, দলের সকল পরিচয় প্রদানেও বহিষ্কারকৃতদের নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।

এদিকে, প্রতীক বরাদ্দের দিন থেকেই দফায় দফায় আওয়ামী মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী ও বহিস্কৃত প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে করে উভয়পক্ষের কমপক্ষে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular