বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিন এনায়েতপুর ধুলেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সৌকত আলী (৪৫) খারজানা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। উজ্জল হোসেন (৩২) দক্ষিন এনায়েতপুর ধুলেরচর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ৩ টি মোবাইল ও নগদ ২ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দক্ষিন এনায়েতপুর ধুলেরচর এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা টাঙ্গাইল সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular