বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ৮০ পিচ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল মডেল থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কোড়ালিয়া পাড়া এলাকার মো.ইব্রাহিম মিয়ার ছেলে মো.শরীফ(৫২), ভাব খন্ড এলাকার মৃত মোতাহার মোল্লার ছেলে মো.তমিজ মোল্লা(৫৫),মৃত আবু বক্করের ছেলে মো.ছাব্বির(২০), পাঁচদোনা এলাকার ইয়াকুব আলীর ছেলে আঃ ছালাম(২০) ও কাওয়ালী পাড়া এলাকার মৃত নবাজত আলীর ছেলে মো.উজ্জল(২৮)।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার এস আই মোহাম্মদ আমীর হামজা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছয় ঘটিকায় সময় গোপঁন সংবাদের ভিত্তিতে তাদেরকে টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া হাট খোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular