রবিবার, মে ৩, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : গোপালপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোপালপুর পৌর এলাকার আব্দুর রউফের ছেলে। দুপুরে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আজাদের বিরুদ্ধে গোপালপুর থানায় ১৩টি মামলা রয়েছে। গতকাল ভোরে তাকে আটকের পর তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোপালপুর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল হান্নান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আক্তারুজ্জামান সোহাগ শুক্রবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular