মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ঈদের দিন ২৫ মার্চ সোমবার সকালে ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর রাতে আরো ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানা যায়। এ নিয়ে টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেল। যা জেলার একদিনের নতুন রেকর্ড।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে সিভিলসার্জন অফিস বলছে, গত ১৯, ২০, ২১ ও ২৩ তারিখের পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল মোতাবেক নতুন পজিটিভ ৩৫ জন । আক্রান্তদের মধ্যে জেলার মির্জাপুরে ১২, ধনবাড়ী ৬জন, নাগরপুরে ৫জন, মধুপুর ৫, দেলদুয়ারে ৩জন, কালিহাতী ২জন, ঘাটাইল ১ জন ও বাসাইলে ১জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাড়ালে ১৩১ জন। আক্রান্তদের মধ্যে জেলার দেলদুয়ারে পিতা-পুত্র ও মির্জাপুরে একই পরিবারের ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান মঙ্গলবার সকালে জানান, সোমবার সকালে ২০ মে তারিখে প্রেরিত নমুনা থেকে নতুন ১৩ জন করোনা পজিটিভ রোগী চিহ্নিত হওয়ার রিপোর্ট পাই। আবার সোমবার রাতে ১৯, ২১ ও ২৩ তারিখে প্রেরিত নমুনার ফলাফল পাই। যেখানে আরো ২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, স্ব স্ব উপজেলা প্রশাসনের নিকট তথ্য পাঠিয়ে দেয়া হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন, চিকিৎসার ব্যবস্থার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও তাদের লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular