শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

টাঙ্গাইলে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি ঃটাঙ্গাইলের ঘাটাইলে সালেহা বেগম (৫৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে উপজেলার উত্তর খিলগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেলা বেগম উপজেলার উত্তর খিলগাতী গ্রামের হাসমত আলীর স্ত্রী।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই মুঞ্জিয়া বেগম বলেন, সকালে তিনি নিজবাড়িতে ঘরের আড়ায় শাড়ীর আচল পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যাকারী সালেহা বেগম মানসিক রোগী ছিলেন বলে দাবী তার পরিবারের লোকজনের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular