বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে এক জেএমবির যাবৎ জীবন; তিন জনের বিভিন্ন মেয়াদে সাজা

টাঙ্গাইলে এক জেএমবির যাবৎ জীবন; তিন জনের বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত চার জেএমবি সদস্যের একজনের যাবৎ জীবন কারাদন্ড বাকী তিন জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী। আজ বিকেলে এই রায় প্রদান করা হয়।

মামলা এজাহার সুত্রে এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি এস আকবর খান জানান, ২০১৭ সালে নিষিদ্ধ ঘোষতি জেএমবির সক্রিয় ৩সদস্য বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের বল্লভ বাড়ি এলাকায় একটি বাসা ভারা নিয়ে তারা বোমা তৈরি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির তিন সদস্য এবং বাড়ির মালিককে আটক করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়।

সাক্ষী প্রমান শেষে আজ টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী মামলার প্রধান আসামী আবু ছাইদ সাংগঠনিক ছদ্ধ নাম সবুজকে যাবৎ জীবন করাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বাকী দুই জন জুয়েল মিয়াসাংগঠনিক ছদ্ধ নাম ওমর ফারুক এবং মোসলেম উদ্দিন সাংগঠনিক ছদ্ধ নাম সোহেলকে সারে চার বছর কারাদন্ড অনাদায়ে চার হাজার টাকা জরিমানা করেছেন।

একই সাথে বাড়ির মালিক আতাউর রহমান খান আশ্রয় দেয়ায় তাকে ২বছর কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল দিয়েছেন। তবে এই মামলায় রায় প্রদানের পূর্বে যে কয়দিন কারাভোগ করেছেন তা কর্তন করা হবে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular