বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরটাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঘোড় দৌড় গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য। বৈশাখ এলেই বর্ষবরনের নানা অনুষ্ঠান মালার মধ্যে বাড়তি আনন্দ জোগাতে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। এবারেও তার ব্যত্যয় ঘটেনি।

বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে প্রতি বছরের মতো এবারও গ্রামবাসী আয়োজন করেছে ঘোড় দৌড়। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগিরা। রোববার বিকেলে উপজেলার মোকনা ইউনিয়নের লাড়–গ্রাম খেলার মাঠে ১৬ তম বাৎসরিক এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান খান কোকার সভাপতিত্বে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, অনুষ্ঠান উদ্বোধন করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মো. আব্দুল কুদ্দুস মিয়া, মো. আবু হানিফ খান, শফিকুল ইসলাম খান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular