নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে জেলায় মোট ৪৪১ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫২ জন। আর মির্জাপুরে ৩, ঘাটাইলে ২, ধনবাড়ীতে ১, দেলদুয়ার ১, টাঙ্গাইল সদরে ১, সখীপুরে ১ ও মধুপুরে ১ জনসহ মোট ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত ৪৪১ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়েছে।
এদের মধ্যে মির্জাপুরে ১২৪, টাঙ্গাইল সদরে ৭০, নাগরপুরে ৩৬, কালিহাতীতে ৩৫, মধুপুরে ৩১, দেলদুয়ারে ২৯, গোপালপুরে ২৫, ধনবাড়ীতে ২৩, ভূঞাপুরে ২২, ঘাটাইলে ২১, সখীপুরে ১৬ ও বাসাইলে ৯ জন রয়েছে। এদের মধ্যে ১৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
আক্রান্তদের মধ্যে ৪ জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি রয়েছে। বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। টাঙ্গাইলের বাহিরে চিকিৎসাধীন রয়েছে ১১ জন।
আক্রান্ত বাকি ২৫৭ জন ঢাকা, ময়মনসিংহ হাসপাতালে ও নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া জেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত ১০ জন মারা গিয়েছে।
নিহতরা হলো- ঘাটাইলে মহিউদ্দিন, আব্দুল মান্নান খান, মির্জাপুরে রেনু বেগম, শামসুল আলম, সমসের আলী, ধনবাড়ীতে আব্দুল করিম ভুইয়া, টাঙ্গাইল সদরের পৌর শহরের আদালত পাড়ার আলী কমপ্লেক্সের মালিক আব্দুর রাজ্জাক, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ীতে একজন, সখীপুরে পোশাককর্মী আব্দুল হালিম ও মধুপুরে একজন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।