রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ডিবি পুলিশের অভিযানে ৩শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুরে ডিবি পুলিশের অভিযানে ৩শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশের অভিযানে ৩শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে শওকত হোসেন (৪৮)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশে একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে শওকত হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular