টাঙ্গাইলে করোনা থেকে মুক্তি পেতে মোনাজাত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় করোনাভাইরাস থেকে মুক্তি আর দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মসজিদের ইমামসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা।

করোনাভাইরাসের মহামারি থেকে মুক্তি আর দেশের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও ভূঞাপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর