মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে করোনা পরিস্থিতি: নতুন শনাক্ত ২৯

টাঙ্গাইলে করোনা পরিস্থিতি: নতুন শনাক্ত ২৯

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনা পরিস্থিতি আবারও বৃদ্ধির হার বেড়ে চলছে। ১০৯ জনের নমুনা পরীক্ষার গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৬ দশমিক ৬০ ভাগ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, করোনায় নতুন করে কেউ মারা যাননি।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ১৬ হাজার ৬২৬ জন। সর্বমোট মারা গেছে ২৬০ জন।

তিনি আরও জানান, টাঙ্গাইলে কম সংখ্যক মানুষ করোনার পরীক্ষা করাচ্ছেন। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular