শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ৪ উপজেলা আহবায়ক কমিটি বিলুপ্ত

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ৪ উপজেলা আহবায়ক কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক: নতুন কমিটি গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের ১২ টি উপজেলার মধ্যে ৪টি উপজেলা গণঅধিকার পরিষদের পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা গণঅধিকার।

বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, জেলার ১২ টি উপজেলার মধ্যে নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও টাঙ্গাইল সদর উপজেলায় গণঅধিকারের পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬ মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যে পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে জেলার নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও টাঙ্গাইল সদর এই ৪ টি উপজেলা গণঅধিকারের পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব দ্রুত এই উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হবে। সে লক্ষ্যে এই সিদান্ত নেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular