Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে গরু ব্যবসায়ী খুন

টাঙ্গাইলে গরু ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাবুল মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সিদ্দিখালী গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুচ্ছগ্রামের বাঁশ বাগানের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে রাতে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ি অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারে কে বা কারা তাকে হত্যা করে লাশ বাঁশ বাগানে ফেলে রেখেছে।

ঘাটাইল সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পাঠনো হবে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।

RELATED ARTICLES

Most Popular