সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে নারী ইউপি সদস্য গ্রেফতার, একদিনের রিমান্ড

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে নারী ইউপি সদস্য গ্রেফতার, একদিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মামলা নিষ্পত্তি ও রিমান্ড মওকুফের জন্য এক পরিবারের কাজ থেকে চাঁদাবাজির অভিযোগ কল্পনা আক্তার জয়ন্তী নামে এক নারী ইউপি সদস্যকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম রিমান্ড মঞ্জুর করেন। এরআগে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কল্পনা আক্তার জয়ন্তী সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ অক্টোবর বাঘিল ইউনিয়নের ফৈলার ঘোনা গ্রামের মজনু মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে সদর থানায় মামলা হয়। সে মামলা নিষ্পত্তি ও মজনু মিয়ার রিমান্ড মওকুফের জন্য নারী ইউপি সদস্য কল্পনা আক্তার জয়ন্তী মজনুর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে।

তারপর ১ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ২ লাখ টাকার জন্য মজনুর পরিবারকে চাপ দেন সে। পরে চাঁদাবাজির অভিযোগে মজনুর মা মর্জিনা বেগম বাদী হয়ে নারী ইউপি সদস্য কল্পনা আক্তার জয়ন্তী ও তার ছেলে মো. জনি মিয়ার বিরুদ্ধে মামলা করে। মামলার পর পুলিশ বুধবার সকালে বাড়ি থেকে কল্পনা আক্তার জয়ন্তীকে গ্রেফতার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, দুপুরে কল্পনা আক্তার জয়ন্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে সন্ধ্যায় বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি জনি মিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular