বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চাকরি জাতীয়করণের দাবির কর্মসূচিতে এসে প্রাণ হারালেন কলেজ শিক্ষক

টাঙ্গাইলে চাকরি জাতীয়করণের দাবির কর্মসূচিতে এসে প্রাণ হারালেন কলেজ শিক্ষক

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করতে এসে অসুস্থ হয়ে আইয়ুব আলী খান (৫৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

শিক্ষক আইয়ুব আলী কালিহাতীর উপজেলার শাজাহান সিরাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইল আদালত চত্বরে আয়োজিত বেসরকারি শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধনে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনায় টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়াল বলেন, মঙ্গলবার দুপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সেই মানববন্ধনে আইয়ুব আলী অংশ নেন। অনুষ্ঠান চলা সময়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক খালিদ হক তমাল বলেন, ওই শিক্ষক‌কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, এটা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular