টাঙ্গাইলে ট্রাকসহ ১০ পরিবহনের চালককে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি মোটর সাইকেল ও বালুবাহী ৮টি ট্রাকের চালককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নিকরাইল বাজারে ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। এতে দুইটি মোটর সাইকেল চালককে ৪০০টাকা ও আটটি ট্রাকের চালকের প্রত্যেককে ৫০০টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, উপজেলার নিকরাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ট্রাকের রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর