বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রাফিক পুলিশের এক বছরে ১ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব আদায়

টাঙ্গাইলে ট্রাফিক পুলিশের এক বছরে ১ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব আদায়

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে এক বছরে ১ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৫শ’ টাকা রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম সরকার জানান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ট্রাফিক পুলিশ, থানা ও ফাঁড়ির পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ ও ফিটনেস বিহীন যানবাহনের মালিকদের কাছ থেকে ১ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছেন।

এ সময় ৩২ হাজার ৮শ’ ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পূর্বের মামলাসহ নিষ্পত্তি হয়েছে ৩০ হাজার ৮শ’ ৯টি মামলা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular