নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২জুলাই) দুপুরে উপজেলার সল্লা-হাতিয়া মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রাত ৮টা পর্যন্ত নিহতের লাশ ঘটনাস্থলেই রয়েছে বলে জানা গেছে ।
জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে অাসা উত্তবঙ্গগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে কিম্যান আশরাফুল ইসলাম জানান, এক নারী ট্রেনে কাটা পড়েছে এমন খবর শুনে ঘটনাস্থলে এসে লাশটি দেখতে পাই। লাশটিকে স্থানীয়রা চিনতে না পারায় রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ নিয়ে যাবে বলে জানান তিনি।
