Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে ত্রাণের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

টাঙ্গাইলে ত্রাণের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইরে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন মানুষ সরকারি ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার বেলা সাড়ে ১১ থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত ইউনিয়নের বেকারকোণা এলাকার শতাধিক নারী পুরুষ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর বাজারে অবরোধ করে এই বিক্ষোভ করেন। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতিও হয়েছে।

পথচারী মুক্তার হোসেন, স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, স্থানীয় তরুণ সবুজসহ অনেকে জানান, বিক্ষোভকারীরা তাদের অসহায়ত্বের কথা উল্লেখ করে দ্রæত ত্রাণ সহায়তার দাবি জানান। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে বচসা হয়।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। তালিকায় তাদের নাম থাকলে কেন ত্রাণ পেলো না খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। আর তালিকায় না থাকলে তালিকা করে খাদ্য সহায়তা দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভেকারীরা জানান, ‘করোনাভাইরাস থেকে বাঁচতে কাজকর্ম ছেড়ে তারা বসে আছেন। তাদের ঘরে খাবার শেষ হয়ে গেছে। তারা অভিযোগ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো খোঁজ রাখছেন না। তাই ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।’

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ তালুকদার দুলাল বলেন, ‘আমরা সরকারিভাবে যে ত্রাণ পাচ্ছি, পর্যায়ক্রমে সবার মধ্যে বিতরণ করছি। এ পর্যন্ত তিন কিস্তিতে ৪৯৫ জনকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা সবাই একসঙ্গে ত্রাণ চায়, যা সম্ভব নয়। তাদের সবাইকে প্রাপ্তির ভিত্তিতে পর্যায়ক্রমে ত্রাণ সাহায্য দেয়া হবে। তিনি আরও বলেন, ট্রাক ভর্তি চাল আসছে এমন ভূয়া খবরে একটি মহলের ইন্ধনে কিছু লোক বিক্ষোভ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, তালিকা করে খাদ্য সহায়তা দেয়ার আশ্বাস দিলে সবাই সড়ক ছেড়ে ঘরে ফিরেছেন।

RELATED ARTICLES

Most Popular