টাঙ্গাইলে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ফরহাদ ইকবাল

নিজস্ব প্রতিনিধি :  নিম্নআয় ও কর্মহীন মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণের ধারাবাহিক কর্মসূচি হিসেবে, ব্যক্তি উদ্যোগে আজও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

শুক্রবার (১ মে ) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল পৌরশহরের ৬নং ওয়ার্ড অলোয়া তারিনী ও বেড়াবুচনা এলাকায় শতাধীক কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, আলু, মসুর ডাল, তেল ও লবণ।

এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে আমি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে কঠিন সময় অতিবাহিত করছে। অনেক শ্রমজীবী মানুষ আজ অসহায় হয়ে পড়েছে, তাই তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস। সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য অনুরোধ করছি এবং খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চায়ছি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো. আবুল কালাম আজাদ, জুয়েল, মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ মিয়া, মো. শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর