নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে একজন মোটর সাইকেলা চালকের মৃত্যু হয়েছে। নিহত মোটর সাইকেল আরহী ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী গ্রামের আজিজুল হকের ছেলে আকরাম হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদের গেইটের সামনে মধুপুরের দিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে জামালপুর দিক থেকে আসা অপর একটি মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অপর মটর সাইকেল চালক ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।
ধনবাড়ী থানা পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘতক মটর সাইকেলের চালক দ্রুত পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।