বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

ঘাটাইলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভ্রাম্যমাণ আদালত ঘাটাইল পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দশ ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় ঘাটাইল পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার ।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়ায় ঘাটাইল কলেজ মোড় ও ঝড়কা বাজারের দশটি দোকানে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার এসআই সুজন ও সহকারি অন্যান্য পুলিশ সদস্য।

পরে ঘাটাইল উপজেলা নির্বাহি অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা থাকলেও যে সকল ব্যবসায়ী সেই নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রেখেছে আমরা তাদের মধ্যে আজকে দশটি দোকানে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছি।

সামাজিক দুরত্ব নিশ্চিত করণে আমাদের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular