বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দুই মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত 

টাঙ্গাইলে দুই মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত 

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল শহরের সিএমবি গেটে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন হোসেন।

নিহত আবসার জুয়েল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কক্সবাজার জেলায়।

পুলিশ জানায়, শহরের নতুন বাসস্ট্যান্ডে থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। শহরের সিএমবি রোডের কাছে গণপূর্ত বিভাগের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাথায় হেলমেট ঢুকে তিনি নিহত হন।

অপর মোটরসাইকেলের ২ আরোহী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular