সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দুই শিক্ষার্থী নিহত ঘটনার বাস চালক আটক 

টাঙ্গাইলে দুই শিক্ষার্থী নিহত ঘটনার বাস চালক আটক 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর গোবিন্দগঞ্জ স্পেশাল নামের বাসের দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রধান আসামী বাস চালক শাইনুল ইসলামকে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে গাইবান্ধা জেলা গোবিন্ধগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ উপজেলার আরজী সাহাপুর গ্রামের মৃত আলেপ উদ্দিন এর ছেলে।

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্তর এলাকায় রাস্তা পারাপারের সময় দুইজন শিক্ষার্থী নিহত হয় । দুজনই টাঙ্গাইল ম্যাটস এ অধ্যায়নরত এবং শেখ হাসিনা মেডিকেল কলেজে ইন্টার্নি করতেছিল।

নিহত ঘটনার খবর শুনে টাঙ্গাইলে শিক্ষার্থীরা বিক্ষোপ এবং প্রতিবাদ মিছিল মানববন্দন করে। জরিতদের গ্রেফতার এবং বিচারের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ, কাজী আয়ূবুর রহমান বলেন এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদ ভিত্তিতে গাইবান্ধা জেলা গোবিন্ধগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে শাইনুল ইসলামকে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular